জাতীয় সঙ্গীত
বুধবার | ০১-০৪-২০২৬ |
ছাফা মোতালেব কলেজ

মোহরা-৪২০৮, চান্দগাঁও, চট্টগ্রাম।

স্থাপিতঃ ২০০২ খ্রিঃ
EIIN: 134196 | College Code: 3007
সর্বশেষ নোটিশ
29
Aug
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি
বিস্তারিত

আমাদের কথা

“শিক্ষাবিহীন জীবন আশাবিহীন ভবিষ্যৎ”

শিক্ষিত লোক অনন্ত শক্তির আধার, তাই শিক্ষিতের সংখ্যা যত বৃদ্ধি হবে সমাজের শান্তি ততই উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে নতুন প্রজন্মকে শিক্ষায়, জ্ঞান-বুদ্ধিতে, মননে এগিয়ে নিতে হলে আধুনিক তথ্য প্রযুক্তি ভিত্তিক শিক্ষার কোন বিকল্প নেই। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হলে শিক্ষার্থীদেরকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি প্রকৃতি এবং পরিবেশেরে কাছ থেকেও শিক্ষা নিতে হবে; যে শিক্ষার আলোয় আলোকিত হবে শিক্ষার্থীদের জীবন এবং দেখাবে সত্যিকার মানুষ হওয়ার স্বপ্ন। একমাত্র শিক্ষাই বৃহত্তর জনগোষ্ঠীকে নিরক্ষরতা, অজ্ঞানতা ও কুসংস্কারের অন্ধকার থাবা হতে রক্ষা করতে পারে এবং মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে অলংকৃত করতে পারে। কলেজের শিক্ষার সামগ্রিক মানোন্নয়ন ও পাঠদান সংক্রান্ত সকল কার্যাদি নির্ধারিত সময়ে সঠিকভাবে সম্পাদন ও পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূণ ও সুদূর প্রসারী ভূমিকা রাখবে বলে দৃঢ় প্রত্যাশা। 

সংক্ষিপ্ত ইতিহাস

বাণিজ্যিক নগরী চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার অর্ন্তগত ৫নং মোহরা ওয়ার্ডে দৃষ্টি নন্দন অবকাঠামো নিয়ে এলাকার বিশিষ্ঠ সমাজসেবক, শিক্ষাবিদ এবং লন্ডন প্রবাসী জনাব আলহাজ্ব মোহাম্মদ নুরুচ্ছাফা মহোদয় অনগ্রসর জনগোষ্ঠীকে শিক্ষার আলো প্রদান এবং সমাজকে আলোকিত করার লক্ষ্যে ২০০২ সালে ছাফা মোতালেব কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই উক্ত প্রতিষ্ঠান দীপ্তমান সূর্যের ন্যায় সমাজকে আলো বিতরণ করে চলছে। আজকের দিনে উন্নতমানের শিক্ষা ছাড়া আথ-সামাজিক অগ্রগতির কথা ভাবা যায় না। মানুষের চিন্তা, চেতনা, বৃত্তি ও সৃজনশীল প্রতিভার ক্রমবিকাশ একমাত্র শিক্ষার মাধ্যমে সম্ভব। সুনিপুণ জাতি গঠনে শিক্ষার ভূমিকা অপরিহায। শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ ও মনুষ্যত্বের সর্বাঙ্গীন উন্মেষ ঘটানো। তাই আধুনিক যুগোপযোগী ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রবতনের জন্য পরিকল্পনাভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রয়োজন। আর এই কার্যাদি সমূহ বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সচেষ্টা থাকা একান্ত প্রয়োজন। এ ত্রিবিধ সম্পর্কের সঠিক সমন্বয়ে একজন শিক্ষার্থী তার জীবনের পরিপূণতা লাভ করে। ছাত্র, শিক্ষক, অভিভাবক, প্রতিষ্ঠাতা ও কমিটির সম্মিলিত প্রচেষ্টায় এই কলেজ তথা সমগ্র বাংলাদেশের অন্যতম একটি শ্রেষ্ঠ কলেজে পরিণত হবে। পরিশেষে, সংশ্লিষ্ট সকলের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ।

লক্ষ্য ও উদ্দেশ্য

মেধার বিকাশ ও উন্নত জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার মান ও সার্বিক উন্নতি নিভর করে পরিকল্পিত শিক্ষা ব্যবস্থার উপর। শিক্ষা মানুষকে উদার, সৎ ও নৈতিক চরিত্র গঠনে সহায়তা করে। শিক্ষার্থীরা পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা ও সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে সমাজে হয়ে ওঠে মহিয়ান । শিক্ষার ব্যাপকতা ও গভীরতা যত বেশি হবে শিক্ষার উদ্দেশ্য তত বেশি সফল হবে। সময় ও যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি নিভর শিক্ষা ব্যবস্থাকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত করতে না পারলে জাতি নেতৃত্বের সংকটে পতিত হবে। শিক্ষার্থীদের নির্দেশিত নির্দেশনাবলী যথাযথ পালনের মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে। প্রতিষ্ঠানের সাফল্য উত্তেরোত্তর বৃদ্ধি ও অর্জিত সুনাম অব্যাহত থাকুক এই আশাবাদ কামনা করি সব সময়।  

বার্তা
...
নাম

পদবী

বার্তা
...
নাম

পদবী

Institute Location Google Map
আমাদের শিক্ষকবৃন্দ

সংবাদ ও ঘটনাবলী

বার্তা
...
নাম

পদবী

বার্তা
...
নাম

পদবী

Institute Location Google Map